চলতি মে মাসের প্রথম ২৩ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২৯৮ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৯৪ লাখ ডলার প্রবাসী আয়। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২১০ কোটি ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ২৩০ কোটি ডলার রেমিট্যান্স। যা গত বছরের তুলনায় ২১ দশমিক ২৬ শতাংশ বেশি। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদকে ঘিরে প্রবাসীরা দেশে থাকা পরিবারের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন, ফলে আয় বেড়েছে।
এর আগে গত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ডলার রেমিট্যান্স। মার্চে এসেছিল ৩৭৫ কোটি ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার। গত বছরের ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ডলার। আগস্টে এসেছিল ২৪২ কোটি ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ডলার।
গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
logo-1-1740906910.png)