Logo
×

Follow Us

বাংলাদেশ

নারীদের জন্য ফ্রি কারিগরি প্রশিক্ষণ, মিলবে ভাতাও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৪৫

নারীদের জন্য ফ্রি কারিগরি প্রশিক্ষণ, মিলবে ভাতাও

ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কোর্স চালু করেছে। অর্থ মন্ত্রণালয়ের SICIP প্রকল্পের আওতায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে প্রতিষ্ঠানটি চারটি চাহিদাসম্পন্ন কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করেছে।

প্রশিক্ষণ দেওয়া হবে ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেকোরেশন, ফিট-আউট ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রি অটোমেশন, গ্রাফিক্স অ্যান্ড ইউআই ডিজাইন এবং সাইবার সিকিউরিটি বিষয়ে। প্রতিটি কোর্সের মেয়াদ তিন মাস, মোট ১২০ ঘণ্টা।

এই প্রশিক্ষণে কোনো ফি নেই। শিক্ষার্থীরা প্রতিদিন ৪০০ টাকা করে যাতায়াত ও নাস্তা ভাতা পাবেন, তবে এজন্য অন্তত ৮০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে। ক্লাস হবে শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

প্রশিক্ষণে অংশ নিতে হলে সংশ্লিষ্ট টেকনোলজিতে ডিপ্লোমা পাস অথবা সপ্তম পর্বে অধ্যয়নরত নারী শিক্ষার্থী হতে হবে। বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর। আবেদনকারীদের পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নাগরিকত্ব সনদ জমা দিতে হবে।

ক্লাস শুরু হবে আগামী ৫ জুন ২০২৬। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ মে ২০২৬। আবেদনপত্র জমা দিতে হবে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কার্যালয়ে, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে দক্ষ হয়ে উঠবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ নারী শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াবে।

Logo