বাংলাদেশি নার্সদের জন্য বিদেশে এখন তৈরি হচ্ছে বিশাল এক সুযোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে প্রায় ৪৫ লাখ নার্সের ঘাটতি দেখা দিতে পারে। আর এই চাহিদা পূরণে উন্নত দেশগুলো এখন দক্ষ নার্স খুঁজছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ফিলিপাইন, ভারত ও পোল্যান্ড ইতোমধ্যেই এই খাতে বড় অবস্থান তৈরি করেছে, আর বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশও চাইলে এই সুযোগ বেশ ভালোভাবে কাজে লাগাতে পারে। তবে বাস্তবতা হলো, বাংলাদেশি নার্সদের সামনে এখনো রয়েছে অনেক বাধা।
ভাষাগত দক্ষতার অভাব, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ঘাটতি এবং পুরনো শিক্ষা ব্যবস্থার কারণে বিদেশে গিয়ে অনেক নার্সকে নতুন করে সংগ্রাম করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, দেশের নার্সিং শিক্ষায় এখনো তত্ত্বভিত্তিক পড়াশোনার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, অথচ আন্তর্জাতিক মানে হাতে-কলমে প্রশিক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশ্বের উন্নত দেশগুলোতে এখন আইসিইউ নার্স, ওটি নার্স এবং ক্লিনিক্যালি দক্ষ স্পেশালাইজড নার্সদের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু বাংলাদেশে এখনো বেশির ভাগ নার্স জেনারেল ট্রেনিং নিয়েই পাস করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এখন থেকেই যদি আন্তর্জাতিক মানের কারিকুলাম, ভাষা শিক্ষা এবং বিশেষায়িত প্রশিক্ষণের দিকে জোর দেওয়া হয়, তাহলে বাংলাদেশি নার্সরা শুধু দেশের স্বাস্থ্য খাতই শক্তিশালী করবে না, বরং বিদেশে কাজ করে দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখতে পারবে।
logo-1-1740906910.png)