লিবিয়া থেকে আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। ৭ মে ভোরে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাঁদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসিতরা সবাই স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচণায় ও সহযোগিতায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাঁদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যাবাসন প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁদের অভ্যর্থনা জানান।
লিবিয়া থেকে বাংলাদেশিদের ফেরত আসার ঘটনা নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে বহু বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছেন। এদের অনেকেই লিবিয়ায় আটকা পড়েন, কেউ কেউ প্রাণ হারান। সরকার ও আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে নিয়মিতভাবে তাঁদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
প্রত্যাবাসিতদের পরিবারে স্বস্তি ফিরলেও মানবপাচারকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের অনিয়মিত অভিবাসন ঠেকানো কঠিন হবে।
logo-1-1740906910.png)