Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্বাভাবিক করতে যাচ্ছে ভারত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৫:১৩

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্বাভাবিক করতে যাচ্ছে ভারত

পুরোদমে আবার ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রক্রিয়াটি শুরু করতে দুই দেশ থেকে রাজনৈতিক চেষ্টা চলমান আছে বলে খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। 

বাংলাদেশ ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণে ভিসা দিতে শুরু করেছে। অন্যদিকে, আগামী দুই-এক সপ্তাহের মধ্যে ভারতও বাংলাদেশিদের ভিসা দেওয়ার কার্যক্রম আবার শুরু করবে।  

ধারণা করা হচ্ছে, নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণ করায় আশা করা হচ্ছে যে ভারত শিগগিরই পুরোদমে ভিসা পরিষেবা পুনরায় চালু করবে।

২০২৪ সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর, ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে নামে। চিকিৎসা ভিসায় ভারতে সীমিত সংখ্যক রোগী যেতে পারলেও পর্যটক ভিসা একেবারের বন্ধ হয়ে গিয়েছিল। 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ২১.২ লক্ষ পর্যটক ভারতে এসেছিলেন, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা সামান্য কমে ১৭.৫ লক্ষে নেমে আসে। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা নিষেধাজ্ঞার কারণে ২০২৫ সালে ভারতে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে ৪.৭ লাখে নেমে আসে।

দুই দেশের মধ্যে আবার ভিসা দেওয়া-নেওয়া শুরু হলে রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষের মধ্যে স্থবির হয়ে যাওয়া যোগাযোগ আবার চালু হবে বলে আশাবাদ দুই দেশের কর্মকর্তাদের।

Logo