প্রবাসীদের মেম্বারশিপ দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৭
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) নতুন মেম্বারশিপ উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী কর্মী ও অনাবাসী বাংলাদেশি (ডায়াসপোরা) জনগোষ্ঠীকে কল্যাণ বোর্ডের সেবার আওতায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এই মেম্বারশিপের মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের জন্য কল্যাণ সুবিধাগুলোকে আরো সংগঠিত, সহজলভ্য ও কার্যকর করা। সদস্যরা প্রয়োজনে দ্রুত সহায়তা পাবেন, যা তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে।
২০২৫ সাল থেকে মেম্বারশিপ সদস্যদের জন্য জীবন বীমা সুবিধা চালু করা হয়েছে। এই বীমা প্রবাসী পরিবারগুলোর জন্য বাড়তি নিশ্চয়তা ও আর্থিক নিরাপত্তা তৈরি করবে। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, তাদের কল্যাণ নিশ্চিত করাই বোর্ডের প্রধান লক্ষ্য।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানায়, প্রবাসীদের জন্য বিভিন্ন সেবা যেমন আর্থিক সহায়তা, পুনর্বাসন, প্রশিক্ষণ, এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা কার্যক্রম ইতোমধ্যেই চালু রয়েছে। নতুন মেম্বারশিপের মাধ্যমে এসব সেবা আরো দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
বোর্ডের কর্মকর্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়ন ও পরিবারগুলোর জীবিকা নির্বাহে বড় ভূমিকা রাখে। তাই তাদের নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ওয়েজ আর্নার্স বোর্ড ধারাবাহিকভাবে কাজ করছে।
মেম্বারশিপ ও সেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রবাসীরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এছাড়া যে কোনো প্রয়োজনে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করা যাবে।
ওয়েবসাইট: www.wewb.gov.bd
টোল ফ্রি (দেশ থেকে): ১৬১৩৫
বিদেশ থেকে: +৮৮০৯৬১০০১০২০০০
এই উদ্যোগ প্রবাসীদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ ও স্থায়ী সহায়তা কাঠামো গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)