জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (BMET) নিয়ন্ত্রণাধীন বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) ও ইনস্টিটিউট অব এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যানপাওয়ার ট্রেনিংয়ে (IEMT) জার্মান ভাষা প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। সরকারি উদ্যোগে পরিচালিত এই কোর্সের মেয়াদ ছয় মাস এবং বর্তমানে তিনটি প্রতিষ্ঠানে এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে।
ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বিএমইটি জাপানিজ, ইতালিয়ান, কোরিয়ান, আরবি, ইংরেজি ও চায়নিজ ভাষার কোর্সও চালু করেছে। তবে জার্মান ভাষার কোর্স বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে, কারণ জার্মানিতে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ছে এবং দক্ষ জনশক্তি তৈরিতে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখছে।
ভর্তি সেশন বছরে দুইবার অনুষ্ঠিত হয়। জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দুটি সেশনে ছয় মাস মেয়াদি জার্মান ভাষা কোর্সে ভর্তি নেওয়া হয়। বিএমইটির ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পূর্ববর্তী ২০ থেকে ২৫ তারিখের মধ্যে নিকটস্থ টিটিসি বা আইইএমটিতে যোগাযোগ করতে হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সরকারি সনদ পাবেন, যা বিদেশে চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়ক হবে। বিএমইটি জানিয়েছে, দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
logo-1-1740906910.png)