Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২১:১২

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা ঘোষণা

বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে রেকর্ড আর্থিক সাফল্য অর্জন করেছে। ব্যাংকটি কর-পরবর্তী সম্মিলিত নিট মুনাফা অর্জন করেছে ২ হাজার ২৫১ কোটি টাকা, যা আগের বছরের ১ হাজার ৪৩২ কোটি টাকার তুলনায় ৫৭ শতাংশ বেশি।

২৬ এপ্রিল রোববার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একক ভিত্তিতে ব্যাংকটির নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১ কোটি টাকা, যা ২০২৪ সালের ১ হাজার ২১৪ কোটি টাকার তুলনায় ৩০ শতাংশ বেশি।

শক্তিশালী আয়ের ধারাবাহিকতায় ভর করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৫-এ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে, যা শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিবেশের মধ্যেও গ্রাহকদের আস্থা, সুশৃঙ্খল করপোরেট গভর্ন্যান্স এবং বিচক্ষণ পোর্টফোলিও ব্যবস্থাপনার কারণে এই শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে ধারাবাহিক বিনিয়োগ এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন রাজস্ব প্রবৃদ্ধি ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এছাড়া শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোর কথাও উল্লেখ করেছে ব্যাংকটি। কঠোর ঋণ অনুমোদন নীতি ও নিবিড় তদারকির ফলে সম্পদের গুণগত মান বজায় রাখা সম্ভব হয়েছে এবং খেলাপি ঋণের হার খাতের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে জানানো হয়।

ঋণদাতা প্রতিষ্ঠানটি আরো জানায়, তাদের ধারাবাহিক এই সাফল্য দীর্ঘদিনের সুশাসন, নিয়ন্ত্রক আনুগত্য এবং মূল্যবোধনির্ভর ব্যাংকিংয়ের প্রতিফলন। সময়ের পরিক্রমায় এই দৃষ্টিভঙ্গি দেশের আর্থিক খাতে ব্যাংকটিকে একটি মানদণ্ড প্রতিষ্ঠানে পরিণত করেছে।

Logo