দক্ষতা বৃদ্ধিতে বিনামূল্যে চার মাসের কোর্স করাচ্ছে এসআইসিআইপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ২২:১৫
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’ এ বিনামূল্যে দেওয়া হচ্ছে চার মাস মেয়াদি প্রশিক্ষণ। এর মাধ্যমে নারীরা দেশ-বিদেশের আকর্ষণীয় চাকরিতে আবেদনের সুযোগ পাবেন।
জাতীয় প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষা কেন্দ্র (এনটিটিইসি), ঢাকা প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, সুইং মেশিন অপারেশন ও হাউস কিপিং। প্রতিটি কোর্স চার মাস মেয়াদি ও আসন সংখ্যা ২৫ জন করে।
আবেদনকারীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। এ জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহীরা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করলে আসন সংখ্যা অনুযায়ী ভর্তি নিশ্চিত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা শিল্পক্ষেত্রে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জন করবেন। নারীদের জন্য এই কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশের বিভিন্ন চাকরিতে নিজেদের প্রয়োজন অনুযায়ী দক্ষতা বৃদ্ধি করতে পারবেন তারা।
এনটিটিইসি জানিয়েছে, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং প্রবাসী কর্মীদেরও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা তৈরি হবে।
যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট ফোন নম্বর দেওয়া হয়েছে। আগামী ৩ মে থেকে পরিচালিত এই কোর্সে এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে আবেদন করা যাবে। আগ্রহীরা সরাসরি এনটিটিইসির সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
logo-1-1740906910.png)