Logo
×

Follow Us

বাংলাদেশ

এপ্রিলের প্রথম ১৫ দিনেই এসেছে ১৭৯ কোটি ডলারের রেমিট্যান্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:১৩

এপ্রিলের প্রথম ১৫ দিনেই এসেছে ১৭৯ কোটি ডলারের রেমিট্যান্স

চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৪৭ কোটি ২০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ১৬ এপ্রিল এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো আয় দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৭৯৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।

এর আগে গত মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেকর্ড। ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ডলার। ডিসেম্বরে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।

গত বছরের অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের পাঠানো আয় দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও এর প্রভাব পড়ে। পরিবারগুলো রেমিট্যান্সের অর্থ দিয়ে শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ব্যয় করছে।

Logo