চট্টগ্রাম থেকে হজযাত্রীদের জন্য ১৬টি বিশেষ ফ্লাইট ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২১:২৭
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের জন্য বিশেষ ফ্লাইটের সময়সূচি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মোট ১৬টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ১৩টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং তিনটি ফ্লাইট মদিনায় যাবে।
বিমান বাংলাদেশ জানিয়েছে, সব ফ্লাইট বোয়িং ৭৭৭ উড়োজাহাজে পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইট নম্বর BG135।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিল ও মে মাসে নির্দিষ্ট তারিখে ফ্লাইটগুলো পরিচালিত হবে। মে মাসের ৮, ১০, ১২, ১৩, ১৪, ১৫, ১৭ এবং ২০ তারিখে নিয়মিত বিরতিতে হজ ফ্লাইট রাখা হয়েছে। মদিনার উদ্দেশে তিনটি ফ্লাইট রয়েছে ২২ এপ্রিল, ২৩ এপ্রিল এবং ১৩ মে।
শাহ আমানত বিমানবন্দরের স্টেশন ম্যানেজার ফজলে সাব্বির হাসান জানিয়েছেন, যাত্রীদের সুবিধার্থে ফ্লাইট সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। তিনি বলেন, সব সময় স্থানীয় সময় অনুযায়ী নির্ধারিত হয়েছে এবং যাত্রীদের ফ্লাইটের অন্তত ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে।
এই বিশেষ ফ্লাইটগুলো চট্টগ্রামের হজযাত্রীদের জন্য ভ্রমণকে আরো সহজ করবে। সরাসরি জেদ্দা ও মদিনার ফ্লাইট থাকায় যাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারবেন।
logo-1-1740906910.png)