Logo
×

Follow Us

বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২৩:০৮

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। ঢাকা মনে করছে, এই যুদ্ধবিরতি অঞ্চলের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি।

৮ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে এবং একটি মজবুত ও টেকসই সমাধানের দিকে গঠনমূলকভাবে কাজ করবে। এতে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে।

বিবৃতিতে আরো বলা হয়, কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতিতে জড়িত সব পক্ষকে বাংলাদেশ সাধুবাদ জানায়। বাংলাদেশ বিশ্বাস করে, সব বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে এবং করা উচিত।

কূটনৈতিক মহল মনে করছে, এই বিবৃতি বাংলাদেশের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা তুলে ধরে। বাংলাদেশ সব সময় আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের সাময়িক বিরতি সেই অবস্থানকে আরো স্পষ্ট করেছে।

Logo