Logo
×

Follow Us

বাংলাদেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ইউএই বিএনপির দোয়া ও মোনাজাত

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২০:১২

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ইউএই বিএনপির দোয়া ও মোনাজাত

সংযুক্ত আরব আমিরাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ইউএই বিএনপির উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুল ছালাম তালুকদার, ইউএই শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, আল-আইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানা, ইউএই জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোদাচ্ছের শাহ এবং দুবাই শ্রমিক দলের সভাপতি তারিকুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তার আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Logo