জাপানে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী টোকিও মেট্রোপলিটন সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:০৪
টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের শিল্প ও জনশক্তি বিষয়ক মহাপরিচালক তানাকা শিনিচি বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে জাপান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, বিশেষ করে দক্ষ জনশক্তি বিনিময় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ দূতাবাস, টোকিওর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী উভয় দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে পারে। তিনি দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন, যেমন জাপানিজ ভাষা শিক্ষা, শিক্ষার্থীদের জন্য ঋণ সুবিধা এবং আইটি খাতে কর্মসংস্থান তৈরির উদ্যোগ। এছাড়া জাপানে পার্ট টাইম চাকরিতে বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
মহাপরিচালক শিনিচি জানান, টোকিওতে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মীর সংকট তৈরি হয়েছে, বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পে। তিনি এ সমস্যার সমাধানে টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে Tokyo Career Guide, Tokyo Internship, Business Development Center Tokyo এবং Tokyo One-Stop Business Establishment Center। তিনি জানান, Tokyo Internship প্রোগ্রামের আওতায় JLPT N3 বা তার বেশি যোগ্যতা থাকলে বাংলাদেশি তরুণরা জাপানে কাজের সুযোগ পেতে পারেন।
তিনি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত দাউদ আলী এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, জাপানের ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশের জনশক্তি সম্ভাবনা তুলে ধরতে একটি যৌথ সেমিনার আয়োজন করা যেতে পারে। তিনি টোকিওর বিভিন্ন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগে দূতাবাস ও বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
logo-1-1740906910.png)