Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য মিসরে ট্রানজিট ভিসা বাধ্যতামূলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৬

বাংলাদেশিদের জন্য মিসরে ট্রানজিট ভিসা বাধ্যতামূলক

এখন থেকে বাংলাদেশি নাগরিকদের মিসরে ট্রানজিটের ক্ষেত্রে ঢাকা থেকেই আগাম ভিসা নিতে হবে। মিসর সরকার এই নিয়ম বাধ্যতামূলক করেছে বলে জানিয়েছে ঢাকাস্থ মিসর দূতাবাস। ৩০ মার্চ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, ভ্রমণকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং যেখানে প্রযোজ্য সেখানে চূড়ান্ত গন্তব্য দেশের জন্য বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে। মিসরকে অবশ্যই অন্য গন্তব্যে ভ্রমণকারীর রুটে একটি ট্রানজিট পয়েন্ট হতে হবে। মিসরীয় অভিবাসন নিয়ম মেনে চলা সাপেক্ষে প্রবেশের সুযোগ পাওয়া যাবে। যাদের ক্ষেত্রে প্রবেশ বিধিনিষেধ আছে, তারা ছাড়া বাকিরা এই সুযোগ পাবেন।

দূতাবাস সব যাত্রীকে অনুরোধ করেছে, যেন তারা যে কোনো অসুবিধা এড়াতে ভ্রমণের আগে প্রয়োজনীয় ট্রানজিট ভিসা গ্রহণ করেন। আরো তথ্য ও আবেদন পদ্ধতির জন্য দূতাবাসের কনস্যুলার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্বাচিত দেশগুলোর বৈধ ভিসার মাধ্যমে ভিসা অন অ্যারাইভালের পূর্ববর্তী নিয়ম এখনো প্রযোজ্য। তবে এই ভিসা শুধু দীর্ঘ ট্রানজিট উদ্দেশ্যে করা হয়। ভিসা মঞ্জুর হওয়ার পরে এটি ৭২ ঘণ্টার জন্য বৈধ থাকবে এবং স্বল্প সময়ের লেওভারে থাকা পর্যটকদের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না।

নতুন এই নিয়ম মূলত নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাপনা আরো কঠোর করার অংশ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের ট্রানজিট ভিসা নীতিতে পরিবর্তন এসেছে। মিসরও একই পথে হেঁটে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য আগাম ভিসা বাধ্যতামূলক করেছে।

Logo