Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশির মরদেহ আসছে শুক্রবার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০২:০৮

সৌদিতে মিসাইল হামলায় নিহত বাংলাদেশির মরদেহ আসছে শুক্রবার

সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খারজ এলাকায় ইরানের মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ আগামী শুক্রবার দেশে পৌঁছাবে। টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়ার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন গত ৮ মার্চের হামলায় প্রাণ হারান।  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, তার মরদেহ ২০ মার্চ সকাল পৌনে ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

একই হামলায় আরো এক বাংলাদেশি নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।  

এই হামলার ঘটনায় প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোতে শোক ও আতঙ্ক নেমে এসেছে। নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

Logo