Logo
×

Follow Us

বাংলাদেশ

হজের বয়সসীমা তুলে নিল সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:২০

হজের বয়সসীমা তুলে নিল সৌদি আরব

সৌদি আরব সরকার হজে যাওয়ার ক্ষেত্রে বয়সসীমা তুলে নিয়েছে। এতদিন ৬৫ বছরের বেশি বয়সীদের হজে যাওয়ার সুযোগ ছিল না। তবে ২০২৩ সাল থেকে এ নিয়ম বাতিল হয়েছে। সৌদি আরব-বাংলাদেশ দ্বিপক্ষীয় হজ চুক্তি-২০২৩ অনুযায়ী নতুন নিয়ম কার্যকর হবে।  

১৫ মার্চ সন্ধ্যায় রাজধানীর রমনায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের জানান, সৌদি সরকার বয়সসীমা তুলে দেওয়ায় এবার বাংলাদেশ থেকে পূর্ণ কোটায় মানুষ হজে যেতে পারবেন। তিনি বলেন, গত দুই বছর করোনার কারণে বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। এবার করোনা-পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করবেন।  

প্রতিমন্ত্রী আরো জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জিলহজ, ১৪৪৪ হিজরি অর্থাৎ ২৮ জুন ২০২৩ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আল্লাহর অশেষ কৃপায় আমরা আবারো সম্মানিত হাজিদের সেবা করার সুযোগ পাচ্ছি।  

হজযাত্রী পরিবহনের দায়িত্ব ভাগ করে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স। উভয় প্রতিষ্ঠান সমানভাবে যাত্রী পরিবহন করবে।  

প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাৎ হোসাইন তসলিমসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সৌদি আরব-বাংলাদেশ হজ চুক্তি-২০২৩ সই হয়। সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক বীন ফাউজান আল-রাবিয়া এবং বাংলাদেশের পক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান চুক্তিতে সই করেন।

Logo