Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশে আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৯

দেশে আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর

যুদ্ধ পরিস্থিতির কারণে ছুটিতে এসে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর দিল মধ্যপ্রাচ্যের ছয় দেশ। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও বাহরাইন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে প্রবাসীরা আতঙ্কিত না হন এবং কর্মস্থলে ফিরতে বিলম্ব হলেও তাদের ভিসার মেয়াদ বৈধ থাকে।  

১৪ মার্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রবাসী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, তারা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সংশ্লিষ্ট দেশের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করে ভিসা নবায়ন করা যাবে। অনেক ক্ষেত্রে অনলাইনে আবেদন করার সুবিধাও রাখা হয়েছে।  

এরই মধ্যে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার মানবিক দিক বিবেচনা করে বড় ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, যেসব কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ পর্যায়ে রয়েছে, তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরো এক মাস বাড়ানো হয়েছে। এতে প্রবাসীরা কিছুটা স্বস্তি পেয়েছেন।  

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আঞ্চলিক অস্থিরতা এবং এর ফলে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় প্রবাসীরা সময়মতো কর্মস্থলে ফিরতে পারছিলেন না। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানো হয়। সরকারের প্রচেষ্টার ফলেই মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রবাসীদের সহায়তায় এই সিদ্ধান্ত নিয়েছে।  

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিলম্ব না করে দ্রুত নিজ নিজ নিয়োগকর্তা বা কফিলের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।

Logo