প্রবাসীদের জন্য বিমানবন্দরের কাছেই ২০০ টাকায় থাকার ব্যবস্থা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৭
প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এই সংস্থা জানিয়েছে, মাত্র ২০০ টাকায় রাতযাপন ও এয়ারপোর্টে যাতায়াতের সুবিধা পাওয়া যাবে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে। একই সঙ্গে স্বল্পমূল্যে খাবারের সুবিধাও দেওয়া হবে।
সংস্থাটি বলছে, প্রবাসীরা দেশে ফেরার পর বা বিদেশে যাওয়ার আগে নিরাপদে থাকার জায়গা ও যাতায়াতের ব্যবস্থা নিয়ে অনেক সময় সমস্যায় পড়েন। সেই সমস্যার সমাধানেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়েলফেয়ার সেন্টারে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে, যাতে প্রবাসীরা নিশ্চিন্তে থাকতে পারেন।
এছাড়া প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা সচল রয়েছে প্রবাসী কল সেন্টার। দেশ থেকে টোল ফ্রি নম্বর ১৬৩৪৩-এ কল করা যাবে। বিদেশ থেকে যোগাযোগের জন্য রয়েছে আন্তর্জাতিক নম্বর +৮৮০৯৬১৩০২০৩০৩। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd থেকেও বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রবাসী কল্যাণ বোর্ডের এই উদ্যোগকে অনেকেই স্বস্তির খবর হিসেবে দেখছেন। কারণ বিদেশে যাওয়ার আগে বা দেশে ফেরার পর বিমানবন্দরের কাছাকাছি নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা পাওয়া প্রবাসীদের জন্য বড় সহায়তা। বিশেষ করে যারা দূরবর্তী জেলা থেকে আসেন বা রাতের ফ্লাইটে যাতায়াত করেন, তাদের জন্য এই সেবা কার্যকর ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)