Logo
×

Follow Us

বাংলাদেশ

শাহজালালে আইফোন-সিগারেট জব্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ২২:০৫

শাহজালালে আইফোন-সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই প্রবাসী যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ আইফোন ও সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ১১ মার্চ রাতে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে ঢাকায় আসেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তার লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন পাওয়া যায়। এর মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের ফোন ছিল। এসব ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।  

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা জি-৯ ফ্লাইটে আরেক যাত্রীর কাছ থেকে ৬৩ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭৬ হাজার টাকা।  

জব্দ করা মোবাইল ফোন ও সিগারেট পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম হাউসে জমা রাখা হয়েছে।  

Logo