Logo
×

Follow Us

বাংলাদেশ

ইউরোপের শ্রমবাজারে কাজ শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:০৭

ইউরোপের শ্রমবাজারে কাজ শুরু

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য শ্রমবাজার সংকট মোকাবিলায় ইউরোপসহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ শুরু করেছে।  

১১ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অনিশ্চয়তা তৈরি হতে পারে। সেই ঘাটতি পূরণে ইউরোপ, জার্মানি, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।”  

তিনি আরো বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে যদি প্রবাসী শ্রমিকরা দেশে ফিরে আসতে বাধ্য হন, তবে সরকার তাদের জন্য কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব বাংলাদেশের জ্বালানি খাতেও পড়ছে। তবে সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে।

Logo