Logo
×

Follow Us

বাংলাদেশ

মার্চের প্রথম ১০ দিনে এসেছে ১৭৪ কোটি ডলার রেমিট্যান্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:০৪

মার্চের প্রথম ১০ দিনে এসেছে ১৭৪ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা প্রায় ১.৭৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ১১ মার্চ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ে এসেছিল ১১৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।  

প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৭ কোটি ৩৮ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪১৯ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ২৩ দশমিক ২০ শতাংশ বেশি।  

এর আগে ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার। জানুয়ারিতে আসে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। আর গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Logo