Logo
×

Follow Us

বাংলাদেশ

বিকাশে রেমিট্যান্স পাঠালে লাখ টাকা, আইফোন-ল্যাপটপ পুরস্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ২২:৫৩

বিকাশে রেমিট্যান্স পাঠালে লাখ টাকা, আইফোন-ল্যাপটপ পুরস্কার

রমজান উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে আরো আকর্ষণীয় করতে নতুন করে নানা অফার ঘোষণা করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশ। এতে প্রবাসী ও দেশে থাকা তাদের স্বজন উভয়েই পেতে পারেন ইলেকট্রনিক ডিভাইস, বড় অঙ্কের ডিসকাউন্ট কুপন ও ক্যাশব্যাক। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ইতালি ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে বিকাশে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা জিতে নিতে পারবেন আইফোন ১৭, ল্যাপটপ, অ্যাপল ওয়াচ, ট্যাবলেট, বিমানের রাউন্ড ট্রিপ টিকিটে ক্যাশব্যাকসহ নানা পুরস্কার।

এদিকে দেশে থাকা রেমিট্যান্স গ্রাহকরাও পাচ্ছেন বিশেষ সুবিধা। সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী একজন গ্রাহক প্রতি মাসে ১ লাখ টাকা সমমূল্যের ইলেকট্রনিক পণ্য কেনার মেগা কুপন জেতার সুযোগ পাবেন। এই ক্যাম্পেইন চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। মেগা কুপনের জন্য মাসে অন্তত ৪০ হাজার টাকা রেমিট্যান্স গ্রহণ করতে হবে।

এছাড়া প্রতি সপ্তাহে পাঁচজন সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী পাবেন যথাক্রমে ২৫ হাজার, ২০ হাজার, ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকার ইলেকট্রনিক ডিভাইস কেনার কুপন। সাপ্তাহিক এই পুরস্কারের জন্য ওই সপ্তাহে অন্তত ১০ হাজার টাকা রেমিট্যান্স গ্রহণ করতে হবে।

প্রতিদিন অন্তত ১০ হাজার টাকা রেমিট্যান্স গ্রহণ করলেই নিশ্চিতভাবে মিলবে ৩০০ টাকার ডিসকাউন্ট কূপন। এসব কুপন দেশের বিভিন্ন ইলেকট্রনিকস শোরুম ও নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে ব্যবহার করা যাবে।

প্রবাসীদের জন্যও রয়েছে নানা সুবিধা। সৌদি আরবের ‘বারক’ এবং যুক্তরাজ্যের ‘এইস’ মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে বিকাশে রেমিট্যান্স পাঠানো যাবে কোনো খরচ ছাড়াই। সংযুক্ত আরব আমিরাত থেকে ‘ইঅ্যান্ড মানি’ ও ‘বোটিম’ ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ রেমিট্যান্স পাঠালে সর্বোচ্চ ২৫ হাজার দিরহাম পর্যন্ত জেতার সুযোগ রয়েছে। মালয়েশিয়ার ‘মার্চেন্ট্রেড মানি’ থেকে পাঠালে মিলবে সর্বোচ্চ ৫ হাজার রিঙ্গিত ক্যাশব্যাক ও কার্ড চার্জে ৫০ শতাংশ ছাড়।

এছাড়া সিঙ্গাপুরের ‘হোমটাউন’ প্ল্যাটফর্ম থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠালে একজন পাবেন বিমানের রাউন্ড ট্রিপ টিকিটে ২০০ সিঙ্গাপুর ডলার ক্যাশব্যাক এবং প্রতি সপ্তাহে পাঁচজন পাবেন ৫০ সিঙ্গাপুর ডলার ক্যাশব্যাক। দক্ষিণ কোরিয়া থেকে ‘জিএমই’ এর মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ল্যাপটপ, অ্যাপল ওয়াচ ও ট্যাবলেট জেতার সুযোগ রয়েছে।

বর্তমানে বিশ্বের ১৭০টির বেশি দেশ থেকে ১৩৫টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে প্রবাসীরা সরাসরি বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে রেমিট্যান্স পাঠাতে পারছেন। এই অর্থ সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনাসহ দ্রুত গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যায়।

এদিকে দেশে থাকা গ্রাহকরা প্রাপ্ত রেমিট্যান্সের টাকা সারাদেশে প্রায় ২ হাজার ৫০০ এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন। পাশাপাশি বিকাশের মাধ্যমে বিভিন্ন বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, শিক্ষা ও সরকারি ফি প্রদানসহ নানা সেবাও গ্রহণ করা যাচ্ছে ঘরে বসেই। 

Logo