বিশ্ব খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের পক্ষ থেকে লালমনিরহাটে প্রায় সাড়ে তিনশো কার্টুন খাদ্যপণ্য বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে এই খাদ্য বিতরণ কর্মসূচি চালিয়ে আসছে সৌদি সরকার।
প্রতি কার্টনে থাকছে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার তেল,৩ কেজি চিনি ও ১ কেজি লবন। ৩৫০ পরিবারের হাতে এই ত্রাণ তুলে দেয়া হয়। চলতি মাসে সৌদি সরকারের ইতাম রমজান প্রজেক্টের অংশ হিসেবে সারাবিশ্বের ২৭ টি মুসলিম অধ্যুষিত দেশে এরকম ৩লক্ষ ৯০হাজার ১০৯টি কার্টন বিতরণ করা হবে।
রমজানে খাদ্য পণ্যের কার্টন ছাড়াও সৌদি সরকারের উপহার হিসেবে বিপুল পরিমাণ খেজুর বিতরণ করা হয়েছে বিশ্বব্যাপী।
তথ্যসূত্র: আরব নিউজ
logo-1-1740906910.png)