Logo
×

Follow Us

বাংলাদেশ

একনজরে মধ্যপ্রাচ্যের নিউজ হেডলাইনস, ৯ মার্চ ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যু, বাহরাইনে ড্রোন হামলায় আহত ৩২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:০৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যু, বাহরাইনে ড্রোন হামলায় আহত ৩২

সৌদি আরব

১। সৌদির আল খারিজে মিসাইল হামলায় ২ বাংলাদেশি নিহত ও ১২ বাংলাদেশি আহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ হোসেন। 

২। সৌদির আল জৌফে ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। প্রিন্স সুলতান এয়ারবেজে মিসাইল আকাশেই প্রতিহত হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 

৩। সৌদির সায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা প্রতিহত করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী। সৌদিয়া এয়ারলাইন্স ১০ মার্চ পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

৪। সৌদি আরব ইরানকে হুমকি দিয়ে বলেছে, যদি মধ্যপ্রাচ্যে সংঘাতের দরজা আরো খোলে, তাহলে ক্ষতি ইরানেরই হবে। উপসাগরীয় দেশে হামলা করে ইরান কোনো জ্ঞানের পরিচয় দিচ্ছে না। 

সূত্র: সৌদি গেজেট, আরব টাইমস

বাহরাইন

১। বাহরাইনের সিত্রায় আবাসিক এলাকায় ড্রোন হামলা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩২ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সালমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহু বাড়িঘরের ক্ষয়ক্ষতি।

২। বাহরাইনের সিত্রায় ড্রোন হামলায় বহু বাড়িঘরের ক্ষয়ক্ষতি। আহতদের মধ্যে বেশ কজন শিশু রয়েছে। তাদের মধ্যে একজনের বয়স মাত্র দুই মাস। ৮ মার্চ গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। 

৩। বাহরাইনে আটক হয়েছে ৬ এশিয়ান। তাদের বিরুদ্ধে ইরানের পক্ষ নিয়ে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তাদের ছবিও প্রকাশ করেছে পুলিশ। 

সূত্র: নিউজ অব বাহরাইন, আরব টাইমস

কাতার

১। কাতারে আটক হয়েছে ৩১৩ জন। তারা বিভিন্ন দেশের নাগরিক। আটককৃতদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে।

সূত্র: আরব টাইমস

সংযুক্ত আরব আমিরাত

১। আমিরাতের ফুজাইরায় একটি তেলের ট্যাংকারের কাছে আগুন লেগেছে। আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে আগুন লাগে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

২। একের পর এক বিস্ফোরণের শব্দ আমিরাতের নানা এলাকার আকাশে। দেশটির সরকার জানালো মিসাইল-ড্রোন আকাশে ধ্বংস করার শব্দ। 

সূত্র: গালফ নিউজ

Logo