Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশে নতুন ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১৮:৪০

দেশে নতুন ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে নতুন ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশে কর্মসংস্থানের দক্ষ জনশক্তি গড়ে তুলতেই এই ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেন তিনি। এই উদ্যোগ বাস্তবায়নের উদ্দেশ্যে বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, বেকার যুবকদের বিদেশে চাকরির সুযোগ পেতে সহায়তা করার লক্ষ্যে এই কেন্দ্রগুলো গড়ে তোলা হবে। 

তিনি আরো জানিয়েছেন, এসব ভাষা প্রশিক্ষণ কেন্দ্র দেশি ও বিদেশি শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে পরিচালিত হবে, যাতে অভিজ্ঞ যুবক-যুবতীরা বিভিন্ন দেশের ভাষা দক্ষতা অর্জন করে বিদেশে কর্মসংস্থান পেতে পারেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা। 

এছাড়া প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কর্মসংস্থানের সুযোগ পেতে কোনো প্রার্থীকে নিজের সহায় সম্পত্তি বিক্রি করে যেন যেতে না হয় এবং তারা স্বল্প সুদে ব্যাংক ঋণ পেতে পারে, সে ব্যবস্থা যাতে দ্রুত চালু করা হয়।

Logo