Logo
×

Follow Us

বাংলাদেশ

কুয়েত দিল সুসংবাদ: কর্মীদের ভিসা বাড়ানোর ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ২১:১৩

কুয়েত দিল সুসংবাদ: কর্মীদের ভিসা বাড়ানোর ঘোষণা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে কুয়েত সরকার প্রবাসী কর্মীদের জন্য দিল বড় সুসংবাদ। প্রবাসী কর্মীদের জন্য ভিসা বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি।

নতুন ঘোষণা অনুযায়ী, ভিজিট ভিসার মেয়াদ ১ মাস বাড়িয়েছে দেশটি। অন্যদিকে, কুয়েতের বাইরে থাকা প্রবাসী কর্মীদের জন্য ভিসার মেয়াদ তিন মাস বাড়িয়েছে।  

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, যেসব প্রবাসী কুয়েতের বাইরে আছেন এবং অনুমোদিত ছুটি বা অনুপস্থিতির মেয়াদ শেষ হয়ে গেছে বা এখনই কুয়েত ফিরতে পারছেন না, তাদের ভিসা অটো তিন মাস রিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিসার এই রিনিউয়াল ইলেকট্রনিক পদ্ধতিতে অটোমেটিক পরিবর্তন হবে, যাতে কোনো প্রবাসী কর্মীকে নতুন করে কোনো আবেদন বা অর্থ দিতে হবে না। কোনো জরিমানাও দিতে হবে না প্রবাসী কর্মীদের। 

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো ইঙ্গিত দিয়েছে, ভিসার বর্ধিত সময়সীমা আরো বাড়তে পারে। ভিসার এই নতুন ঘোষণা ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

কুয়েত সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে থাকা কুয়েত প্রবাসী যারা ফ্লাইট জটিলতার কারণে দেশে আটকা পড়েছেন, তাদের জন্য এই ঘোষণা খুশির খবর বলেই মনে করছেন প্রবাসীরা।  

Logo