Logo
×

Follow Us

বাংলাদেশ

দুবাই-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট ইউএস-বাংলা এয়ারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১১:৫২

দুবাই-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট ইউএস-বাংলা এয়ারের

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রথম ফ্লাইটটি ৪ মার্চ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। একই ফ্লাইট স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাই যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। 
৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে এই দুটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-দুবাই ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২ নির্ধারণ করা হয়েছে। 
দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ এমিরেটস ও এয়ার ইন্ডিয়ার মতো কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে। 
ইউএস-বাংলা জানিয়েছে, যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। টিকিট বুকিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে। 
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫ অথবা মোবাইল নম্বর ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ এ যোগাযোগ করা যাবে।  

Logo