Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসী ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৯:১৫

প্রবাসী ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। ৩ মার্চ ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।  

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমের ফলেই নির্বাচন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ জানানো হয়।  

ইসি জানায়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট হাইকমিশন, দূতাবাস, কনস্যুলেট ও মিশন অফিসে চলমান রয়েছে। এসব অফিসে বায়োমেট্রিক প্রদানকৃত ভোটারের স্থানীয় তদন্ত কার্যক্রম উপজেলা ও থানা নির্বাচন অফিস কর্তৃক সম্পন্ন হয়। জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার কারণে প্রবাসী ভোটারের অনেক আবেদন তদন্ত ছাড়াই পেন্ডিং অবস্থায় রয়েছে।  

চিঠিতে বলা হয়েছে, এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। তাই প্রবাসী বাংলাদেশি ভোটারের যেসব আবেদন স্থানীয় তদন্তে পেন্ডিং রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হলো।

Logo