Logo
×

Follow Us

বাংলাদেশ

শিগগির চালু হবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২

শিগগির চালু হবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শিগগির চালু হবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা শিগগির চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ২৭ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।  

তিনি বলেন, “ইতোমধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। তারা ভিসা চালুর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। খুব দ্রুত যাতে সব ধরনের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং বাংলাদেশের নাগরিকরা সহজে ভারত যেতে পারেন, সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।”  

এদিন তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।  

অনুদান বিতরণকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সালথা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo