বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে বিপুল বৈদেশিক মুদ্রা জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর লাগেজ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ ফেব্রুয়ারি রাতে এ অভিযানে প্রায় পৌনে চার কোটি টাকা সমমূল্যের মুদ্রা উদ্ধার করা হয়।
আটক যাত্রীদের নাম রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লা। তারা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন।
জব্দকৃত মুদ্রার মধ্যে রয়েছে ২৪ হাজার সৌদি রিয়াল, ৩০ হাজার ইউরো, বিপুল পরিমাণ ব্রিটিশ পাউন্ড এবং ৭ হাজার ৮০০ থাই বাথ।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জোবায়দা নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিদেশগামী ওই দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে লাগেজ থেকে বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে আটক যাত্রীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
logo-1-1740906910.png)