Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় মালয়েশিয়ার স্বাদ: গুলশানে জমজমাট রমজান নাইট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫

ঢাকায় মালয়েশিয়ার স্বাদ: গুলশানে জমজমাট রমজান নাইট

রমজান মানেই ইফতারের টেবিলে বৈচিত্র্য আর স্বাদের উৎসব। এবার ঢাকার মানুষ পাচ্ছেন এক ভিন্ন অভিজ্ঞতা “Flavours of Malaysia: Ramadan Buffet”। মালয়েশিয়ার হাইকমিশন, ঢাকা এবং ক্রাউন প্লাজা গুলশানের যৌথ আয়োজনে শুরু হয়েছে এই বিশেষ ইফতার আয়োজন, যা চলবে ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মহোদয় মোহদ শুহাদা ওসমান এবং ক্রাউন প্লাজার জেনারেল ম্যানেজার কার্থি ভি কে। তারা জানান, এই আয়োজন শুধু খাবারের উৎসব নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়ের সেতুবন্ধন।

এই বুফেতে থাকছে মালয়েশিয়ার আসল স্বাদ- মালয়, চায়নিজ, ইন্ডিয়ান ও আদিবাসী খাবারের মিশ্রণে তৈরি পদ। খাবারগুলো প্রস্তুত করছেন মালয়েশিয়া থেকে আসা দুইজন বিশেষ অতিথি শেফ।

প্রফেসর ড. শাহরিম এ করিম, যিনি মালয়েশিয়ান ঐতিহ্যবাহী খাবারের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ, নেতৃত্ব দিচ্ছেন এই আয়োজনের কালিনারি টিমকে। তার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ শেফ জুলকিফলি বিন আবদুল, যিনি তিন দশকেরও বেশি সময় ধরে পাঁচ তারকা হোটেলে কাজ করেছেন।

আয়োজকরা বলছেন, এই আয়োজন মালয়েশিয়ার পর্যটন প্রচারণার অংশ। ভিজিট মালয়েশিয়া ইয়ার ২০২৬ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ থেকে প্রায় তিন লাখ পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে।

শুধু খাবার নয়, অতিথিদের জন্য থাকছে বাড়তি চমক। র‍্যাফেল ড্র-তে জেতার সুযোগ রয়েছে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটের টিকিট। এ টিকিট স্পন্সর করেছে বাতিক এয়ার, এয়ারএশিয়া এবং মালয়েশিয়া এয়ারলাইন্স।

কূটনৈতিক মহল, কর্পোরেট অংশীদার, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে এই আয়োজনের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা আশা করছেন, মালয়েশিয়ার আতিথেয়তা ও খাবারের বৈচিত্র্য ঢাকার মানুষের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।

রমজানের সন্ধ্যায় যদি চান ভিন্ন স্বাদের ইফতার, তবে ক্রাউন প্লাজা গুলশানে মালয়েশিয়ার খাবারের আসল স্বাদ নিতে পারেন।

Logo