Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চলতি বছরের জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৩

চলতি বছরের জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা

১। এ বছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করেছে সরকার। গতবারের হারই বহাল রাখা হয়েছে এ বছরও। বুধবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২। আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এবার আরো ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত মোট ২ হাজার ৮টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

৩। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে সরকার। নতুন গভর্নর মোস্তাকুর রহমান তৈরি পোশাক ও আবাসন খাতের উদ্যোক্তা। এর আগে গভর্নর ড. আহসান এইচ মনসুরের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকে আন্দোলন চলছিল। এমন পরিস্থিতিতেই নতুন গভর্নর নিয়োগ দেওয়া হলো।

৪। নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর নিজের ওপর হামলার অভিযোগ এনে প্রকল্প বাজার সড়কে বিক্ষোভে করেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

৫। দীর্ঘ প্রতীক্ষার পর চূড়ান্ত হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের দিনক্ষণ। আগামী ১৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইন ও ম্যাকে অনুষ্ঠিত হবে দুটি টেস্ট ম্যাচ। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে টাইগাররা।


Logo