নির্বাচন পর্যবেক্ষণ শেষে বাহরাইনে ফিরছেন প্রবাসীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ শেষে আবারো বাংলাদেশ থেকে বাহরাইন ফিরতে শুরু করেছেন প্রবাসীরা। প্রবাসীদের এমন ফেরা উপলক্ষে মানামার বিমানবন্দরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ফুলের মালায় তাদের বরণ করে নেওয়ার ঘটনাও ঘটেছে।
মানামা বিমানবন্দরে সংবর্ধনা পেয়েছেন বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন ও প্রচার সম্পাদক ফারুক হোসেন। বিমানবন্দরে তাদের বরণ করে নেন বাহরাইন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন মুকুল, শিল্প বিষয়ক সম্পাদক মিলাদুর রহমান সজীব,রিফা মহানগর সাধারণ সম্পাদক মিজান সালমাবাদ শাখা সভাপতি জিয়াউল হক জিয়া মানামা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ আলাউদ্দিন মুন্সি বিএনপি সহ- সাস্থ্য বিষয়ক সম্পাদক সবুজ আহমেদ যুবদল সেচ্ছাসেবক দল কৃষক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আতিক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাহরাইন বিএনপির ৪০ জনের একটি টিম দেশে এসেছিলেন। নির্বাচন পর্যবেক্ষণ ছাড়াও তারা দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য দেখা করেন। নির্বাচনে বিজয় ও সরকার গঠনের পর তারা এখন একে একে নিজ কর্মস্থল বাহরাইনে ফিরতে শুরু করেছেন।
logo-1-1740906910.png)