Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজি সিলিন্ডারের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৭

ভোক্তা পর্যায়ে কমলো এলপিজি সিলিন্ডারের দাম

১। ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

২। এদিকে, সরকারি তদারকি না থাকায় চট্টগ্রামে তরলীকৃত এলপিজির বাজারে দীর্ঘদিন ধরেই কোনো নিয়ন্ত্রণ নেই। সম্প্রতি আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও তার সুফল খুচরা পর্যায়ে পৌঁছায়নি। সরকারি নির্ধারিত মূল্যের সঙ্গে বাজারদরের বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে এবং বন্দরনগরীর বিভিন্ন এলাকায় একই সিলিন্ডারের দাম ভিন্ন ভিন্নভাবে আদায় করা হচ্ছে। 

৩। পরীক্ষামূলকভাবে আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এ কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে। 

৪। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

৫। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন আগুনে দগ্ধ হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার বলদাখাল এলাকার পশ্চিম মাইজপাড়ার তিনতলা ভবনের নিচতলায় গ্যাসের বিস্ফোরণে চারজন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

Logo