Logo
×

Follow Us

বাংলাদেশ

দেশের বিভিন্ন স্থানে প্রবাসীর উদ্যোগে ইফতার বিতরণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬

দেশের বিভিন্ন স্থানে প্রবাসীর উদ্যোগে ইফতার বিতরণ

রমজান উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা গ্রামে প্রয়াত মো. মিলু ঠাকুরের সন্তান মোহাম্মদ রায়হান ঠাকুরের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি দুপুরে প্রায় ১০০ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।  

নিজ বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর, মো. খাইরুল ইসলাম, কাজী ইমরান, সোহেল রানা, সাজ্জাদ সিকদার, আনিচুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, বেসন, চিনি, তেল, খেজুর ও মুড়ি।  

একই দিন বিকেলে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের বাটোয়ারগোপ গ্রামের ভৈরব বাজারে আরো বড় পরিসরে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সেখানে প্রায় ৬০০ পরিবারের হাতে খাদ্য উপহার পৌঁছে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি পেঁয়াজ।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ। এই উদ্যোগে আর্থিক সহযোগিতা করেছেন সংগঠনের সভাপতি মো. রাসেল বিন জিয়া, সহসভাপতি মো. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. জুনায়েদ আহমেদ আরিফসহ আরো অনেকে। আয়োজকরা জানিয়েছেন, প্রবাসীদের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Logo