Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক চায় ভারত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে জয়ের পরপরই অভিনন্দন জানিয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দেন এবং নতুন প্রধানমন্ত্রীর কাছে মোদির দেওয়া চিঠি হস্তান্তর করেন।  

চিঠিতে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে ভারত বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহী।  

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন সরকারের সঙ্গে ভারতের এই ইতিবাচক অবস্থান আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরো শক্তিশালী করবে। 

Logo