Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৩৫ থেকে ৩৭ জনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৮

নতুন মন্ত্রিসভার আকার হতে পারে ৩৫ থেকে ৩৭ জনের

১। পুরো রমজানে সারাদেশে সরকারি-বেসরকারি সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার ১৬ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর ফলে রমজানের পুরো মাস স্কুল বন্ধ থাকবে না, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। 

২। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠানে ১২শ বিদেশি অতিথি থাকবেন বলে জানিয়েছে বিএনপি। 

৩। নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে ৩৭ সদস্যের হতে পারে বলে জানা গেছে। এর মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণ মন্ত্রী হতে পারেন। প্রতিমন্ত্রী করা হতে পারে ৯ থেকে ১০ জনকে। শেষ মুহূর্তে আরো এক বা দুজন যোগ হতে পারেন। নতুন মন্ত্রীদের জন্য ৩৬টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এমপিদের শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায় আর মন্ত্রীদের শপথ হবে বঙ্গভবনে।

৩। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের মধ্যে ২৩৬ জনই কোটিপতি। এর মধ্যে শতকোটিপতি আছেন ১৩ জন। তবে প্রায় অর্ধেক এমপি ঋণের বোঝা নিয়ে সংসদে যাচ্ছেন। এর মধ্যে বিএনপির কোটিপতি ১৮৯ জন, আর জামায়াতের ৩৮ জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবির হলফনামাভিত্তিক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

৫। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তবে বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, ছুটি শেষে দেশে ফিরবেন আমিনুল ইসলাম বুলবুল। 


Logo