বাংলাদেশের নিউজ আপডেট ১৪ ফেব্রুয়ারি ২০২৬
নতুন সরকারের শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯
১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। নবনির্বাচিত এমপিদের শপথের পর সন্ধ্যায় তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রীদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
২। বিগত
সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার
না থাকায় প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন
কমিশনার নতুন এমপিদের শপথ
পড়াতে পারেন বলে জানা গেছে।
আর প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীদের
শপথ পড়াবেন মহামান্য রাষ্ট্রপতি।
৩। বাংলাদেশে নতুন সরকারের শপথ গ্রহণ
অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী
শাহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে
ইঙ্গিত দেওয়া হয়েছে।
৪। সুষ্ঠুভাবে
নির্বাচন ও গণভোট সম্পন্ন
করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল মনে করছে,
বাংলাদেশের নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ ছিল। ভোটাররা পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ
পেয়েছেন, যা গণতন্ত্রের অগ্রগতির
পথ খুলে দিয়েছে।
৫। চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গায় হাতবোমা
তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় দুজনের
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতদেহ বিকৃত হয়ে যাওয়ায় তাদের
পরিচয় জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা
করবে বলে জানা গেছে।
logo-1-1740906910.png)