Logo
×

Follow Us

বাংলাদেশ

নির্বাচন উপলক্ষে ভিএফএস গ্লোবাল সেন্টার বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭

নির্বাচন উপলক্ষে ভিএফএস গ্লোবাল সেন্টার বন্ধ

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ভিএফএস গ্লোবাল সেন্টার বন্ধ থাকবে। ৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এই দুই দিন সেবা দেবে না।  

যেসব আবেদনকারীর ভিসা-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট ওই দুই দিনে নির্ধারিত ছিল, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবালের কর্মীরা ইমেইল বা ফোনকলের মাধ্যমে যোগাযোগ করবেন। নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট পুনঃনির্ধারণ করা হবে।  

ভিসা আবেদনকারীদের আরো বিস্তারিত তথ্য জানতে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।  

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও আবেদনকারীদের সুবিধার্থে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট পুনঃনির্ধারণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Logo