Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ৯ ফেব্রুয়ারি ২০২৬

ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের সিদ্ধান্তে পরিবর্তন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪

ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের সিদ্ধান্তে পরিবর্তন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট সামনে রেখে দেশজুড়ে কড়া বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যানবাহন চলাচল, নির্বাচনী এলাকায় অবস্থান, মোবাইল ব্যবহার এবং আর্থিক লেনদেনের ওপর একাধিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ইসি জানিয়েছে, মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা শুরু হবে মঙ্গলবার মধ্যরাত থেকে। এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েও কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় অননুমোদিত ব্যক্তিদের অবস্থান নিষিদ্ধ থাকবে। ইসি জানায়, এই বিধিনিষেধ কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিয়ে আগের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন। এর আগে ভোটরকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল বহন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে ইসি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে।

নির্বাচনকে ঘিরে আর্থিক লেনদেনেও কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে একবারে সর্বোচ্চ হাজার টাকা পাঠানো যাবে। একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করতে পারবেন। ফলে দৈনিক সীমা দাঁড়াবে ১০ হাজার টাকা। এই বিধিনিষেধ কার্যকর হয়েছে রোববার রাত ১২টা থেকে, যা চলবে ভোট গ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এদিকে ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে অভিযোগ করা হয়েছে, তিনি হলফনামায় তথ্য গোপন করেছেন এবং ক্যারিবীয় দেশ কমনওয়েলথ অব ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তিনি সংসদ নির্বাচনে অযোগ্য বলে দাবি করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ রোববার হাইকোর্টে রিট করেন।

Logo