দুবাই কনস্যুলেটে এক রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুর অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটকে ঘিরে একটি সিন্ডিকেট রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি বাংলাদেশের অভিবাসন নীতি ও কূটনৈতিক অবস্থানকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে।
ডিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কনস্যুলেটের ভেতরে একটি চক্র সক্রিয় রয়েছে,
যারা রোহিঙ্গাদের বাংলাদেশি মেশিন রিডেবল পাসপোর্ট সরবরাহ করছে। বায়োমেট্রিক সম্পন্ন করা, ফি জমা এবং প্রিন্টিংয়ের মতো ধাপগুলোও সম্পন্ন হচ্ছে। তবে নাগরিকত্ব ছাড়া কীভাবে পাসপোর্ট ইস্যু হচ্ছে, তা নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সম্প্রতি জানিয়েছেন, সৌদি সরকারের অনুরোধে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, পাসপোর্ট দেওয়া মানেই নাগরিকত্ব দেওয়া নয়। এই বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি পাসপোর্ট আইন অনুযায়ী জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ ছাড়া পাসপোর্ট ইস্যু করা সম্ভব নয়।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া। অথচ বাংলাদেশে আলাদা কোনো “স্পেশাল পাসপোর্ট” ক্যাটাগরি নেই। অনেক দেশ শরণার্থীদের জন্য ট্রাভেল পারমিট বা আইডেন্টিটি সার্টিফিকেট দেয়, যা পাসপোর্টের মতো কাজ করে কিন্তু নাগরিকত্ব স্বীকার করে না। বাংলাদেশ সে পথে না গিয়ে সরাসরি পাসপোর্ট দিয়েছে, যা ভবিষ্যতে বড় ধরনের আইনগত ও রাজনৈতিক সংকট তৈরি করতে পারে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশি পরিচয় ব্যবহার করে সৌদি আরবে গিয়েছিলেন। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়ন না করায় তারা অবৈধ হয়ে পড়েন এবং নানা অপরাধে জড়িয়ে পড়েন। এতে সৌদি সরকার ক্ষুব্ধ হয়ে বাংলাদেশকে চাপ দেয়। রিয়াদ স্পষ্ট জানায়, রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট না দিলে বৈধ বাংলাদেশি শ্রমিকদেরও ফেরত পাঠানো হতে পারে।
logo-1-1740906910.png)