নির্বাচন পর্যবেক্ষণে দেশে বাহরাইন বিএনপির নেতারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:১১
শীতের এই সময়ে নির্বাচন উপলক্ষে দলে দলে দেশে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। বাহরাইন থেকে এসেছেন ৪০ জনের এক বড় টিম। দেশে এসে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
এই কর্মসূচিতে ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সহসভাপতি মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ, যুব নেতা সরদার রুবেল হক, কৃষক দলের প্রতিনিধি আতিকুল ইসলাম এবং মানামা মহানগর নবগঠিত কমিটির সভাপতি আক্তার হোসেন মোল্লা। এছাড়া বাহরাইন কেন্দ্রীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্য নেতাদের পাশাপাশি ময়মনসিংহ, মুক্তাগাছা, মাদারীপুর, শরীয়তপুর ও কুমিল্লা থেকে আসা বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাহরাইন বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, প্রবাসে সফলতার সাথে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া শেষ করে নিজ দলের পক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করার লক্ষ্যে তারা দেশে এসেছেন। প্রবাসে অবস্থান করলেও বাহরাইন কেন্দ্রীয় বিএনপি দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।
logo-1-1740906910.png)