Logo
×

Follow Us

বাংলাদেশ

২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩৬

২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার উদ্যোগ

প্রবাসী কর্মীদের জন্য সৌদি আরব-বাংলাদেশ রুটে একমুখী বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা। 

ঘোষণা অনুযায়ী, মদিনা-ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া হবে ২০ হাজার ৫০০ টাকা। একই রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার টাকা। 

বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এই ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত এবং ফেরার ক্ষেত্রে ৩০ মে থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

এই বিশেষ ব্যবস্থায় মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছে। এই উদ্যোগে প্রবাসীদের যাতায়াত সহজ হবে এবং পরিবার-পরিজনের সঙ্গে দেখা করার সুযোগ বাড়বে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এতে প্রবাসীরা উপকৃত হওয়ার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে। 

বিশেষ করে হজ মৌসুমে আগে যেসব একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালিত হতো, সেগুলো কাজে লাগিয়ে বিমানের অতিরিক্ত আয় ১০০ কোটির টাকা ছাড়াতে পারে বলে আশা করা হচ্ছে।

Logo