প্রবাস অর্থনীতির খবর
তরতর করে বাড়ছে গোল্ডের দাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮
দেশে ও বিশ্ববাজারে তরতর করে বাড়ছে গোল্ডের দাম। ২৯ জানুয়ারি দেশের বাজারে ভরিপ্রতি গোল্ডের দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা। আর তাতে ২২ ক্যারেটের এক ভরি গোল্ডের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে এক ধাপে গোল্ডের দাম আর কখনোই এতটা বাড়েনি।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশে গোল্ডের দামের এই বাড়ার খবর জানায়। বাজুস জানিয়েছে, ২৭ জানুয়ারিতে গোল্ডের দাম ৫ হাজার ২৪৯ টাকা ও ২৮ জানুয়ারিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়ানো হয়েছিল। যে গতিতে গোল্ডের দাম বাড়ছে, তাতে বাজার বিশ্লেষকরা মনে করছেন, গোল্ডের দাম ৩ লাখ টাকা স্পর্শ করতে হয়তো খুব বেশি সময় লাগবে না।
এদিকে, বিশ্ববাজারে প্রতি আউন্স গোল্ডের দাম ৫ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে। একই সাথে বাড়ছে রুপার দামও। রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ৯ দফা বেড়েছে গোল্ডের দাম। ২০২৬ সালের জানুয়ারিতেই বিশ্বব্যাপী গোল্ডের দাম বেড়েছে ২৭ শতাংশ। আর ২০২৫ সালে বেড়েছে ৬৪ শতাংশ।
ইরানে মার্কিন সংঘাতের সম্ভাবনা তীব্রতর হওয়ায় বিনিয়োগকারীরা নিশ্চিত লাভের আশায় গোল্ড কেনা শুরু করেছেন, ফলে হু হু করে বাড়ছে গোল্ডের দাম। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধের শঙ্কা বাড়লে বা যুদ্ধ লেগে গেলে গোল্ডের দাম চলে যাবে ধরাছোঁয়ার বাইরে।
logo-1-1740906910.png)