বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে। মহাদেশীয় এই আসরকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষণা করেছে ২৯ সদস্যের প্রাথমিক দল। সবচেয়ে বড় চমক হলো সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। এটাই প্রথমবার, কোনো প্রবাসী নারী ফুটবলার বাংলাদেশ দলে জায়গা পেলেন।
বাফুফের ঘোষিত দলে আনিকা ছাড়াও আছেন পরিচিত তারকারা- আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, মোসাম্মৎ সাগরিকা, উন্নতি খাতুন, শিউলি আজিম, রুপনা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন ও মনিকা চাকমা। এই তালিকা থেকে পরে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
নারী এশিয়ান কাপের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশ অংশ নিচ্ছে। ১২ দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকায় প্রত্যাশা খুব বেশি নয়। তবে খেলোয়াড়রা লড়াই করতে প্রস্তুত। কারণ, আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ এটি।
২২ ফেব্রুয়ারি থেকে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে ঘাঁটি গড়বে বাংলাদেশ দল। এখানে পাঁচটি পূর্ণ মাপের ফুটবল মাঠ, আধুনিক ড্রেসিংরুম, ওয়ার্মআপ ও রিকভারি সুবিধা রয়েছে। ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
২৯ সদস্যের প্রাথমিক দল:
শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তনিমা বিশ্বাস, মোসাম্মৎ রুমা আক্তার, মোসাম্মৎ হালিমা আক্তার, মোসাম্মৎ সুলতানা, উম্মে কুলসুম, নবিরন খাতুন, মোসাম্মৎ ফেরদৌসি আক্তার সোনালী, কোহাতি কিসকু, ঐরিন খাতুন, মোসাম্মৎ সুরমা জান্নাত, মোসাম্মৎ সাগরিকা, উমেহলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানি মন্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানি, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুতি, আনিকা রানিয়া সিদ্দিকী ও উন্নতি খাতুন।
প্রবাসী ফুটবলার আনিকার অন্তর্ভুক্তি বাংলাদেশের নারী ফুটবলে নতুন দিগন্ত খুলে দিলো। এটি প্রমাণ করছে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাকে জাতীয় দলে যুক্ত করার উদ্যোগ শুরু হয়েছে।
logo-1-1740906910.png)