Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ২৭ জানুয়ারি ২০২৬

ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ২৩:৪২

ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি

১। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। আর ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। 

২। মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছে। আহতদের পরিবার জানিয়েছে, নাফ নদীতে মাছ ধরতে গেলে তাদের গায়ে গুলি লাগে। 

৩। ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য বাংলাদেশের সঙ্গে চীনের জি-টু-জি চুক্তি সই হয়েছে। মঙ্গলবার ঢাকায় বিমানবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমানবাহিনী এবং চায়না ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনালের মধ্যে এ চুক্তি সই হয়।

৪। অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। নির্বাচনের পর নতুন সরকার এবিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছেন তিনি। 

৫। নির্বাচনে ভোটের দিন ব্যালট গণনা শেষে অধিকাংশ আসনের ফলাফল সেদিন মধ্যরাত অথবা পরদিনের মধ্যেই ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বর্তমানে নির্বাচনের মাঠ অত্যন্ত চমৎকার বলেও মন্তব্য করেন তিনি।

Logo