Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ২৬ জানুয়ারি ২০২৬

নির্বাচনের সময় মোবাইলে অস্বাভাবিক আর্থিক লেনদেনে তদন্ত হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২১:৩৬

নির্বাচনের সময় মোবাইলে অস্বাভাবিক আর্থিক লেনদেনে তদন্ত হবে

নির্বাচনের সময় সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতেও বলা হয়েছে।

নির্বাচনের সময় মোবাইলে অস্বাভাবিক আর্থিক লেনদেন হলে তদন্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের নজরদারি করতেও তিনি নির্দেশ দিয়েছেন। আর ভোটের দায়িত্বে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের রাখা হবে না বলে জানিয়েছে ইসি।

নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর এক মাস পেরিয়ে গেলেও এখনো ৩০ লাখের বেশি পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। এনসিটিবির ভেতরে গড়ে ওঠা কর্মকর্তা-প্রেস সিন্ডিকেটের কারণে ৩০ লাখ পাঠ্যবই ছাপা ও বই বিতরণে এমন ভরাডুবি হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

অস্ত্র কারখানা নির্মাণে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিরক্ষা শিল্পাঞ্চল গড়ে তুলতে প্রায় ৮৫০ একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে খালি থাকা জমিটি গত বছরের জুন পর্যন্ত ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ ছিল। পরে প্রকল্পটি বাতিল করা হয়। 

সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে হাইকোর্ট এই জামিন দিয়েছেন। 

Logo