Logo
×

Follow Us

বাংলাদেশ

দ্রুত পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান নির্বাচন কমিশনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪

দ্রুত পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান নির্বাচন কমিশনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোটদান সম্পন্ন করে নিকটস্থ ডাকঘরে পাঠানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৪ জানুয়ারি এক বিশেষ বার্তায় কমিশন এই অনুরোধ জানায়।  

ইসির বার্তায় বলা হয়েছে, নিবন্ধিত ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট প্রদান করে নির্ধারিত হলুদ খামে ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না।  

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। তিনি বলেন, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ভোট একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে সময়মতো ব্যালট পাঠানো না হলে তাদের ভোট গণনায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।  

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের দায়িত্ব হলো ব্যালট পাওয়ার সঙ্গে সঙ্গে ভোট প্রদান করে ডাকঘরে জমা দেওয়া। এতে ভোট গণনায় কোনো জটিলতা তৈরি হবে না এবং প্রবাসী ভোটারদের অংশগ্রহণ কার্যকরভাবে নিশ্চিত হবে।

Logo