Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশের নিউজ আপডেট ১৮ জানুয়ারি ২০২৬

নির্বাচন কমিশনের কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ২২:০০

নির্বাচন কমিশনের কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি

জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক এনসিপি ২৭টি আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। এর মধ্যে নাহিদ ইসলাম ঢাকা-১১, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮, সারজিস আলম পঞ্চগড়-১, হান্নান মাসউদ নোয়াখালী-৬ এবং হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে লড়বেন। বাকি তিনটি আসনে প্রার্থী চূড়ান্ত করতে আলোচনা চলছে। জামায়াতের সাথে জোটে এনসিপি মোট ৩০টি আসন পেয়েছে।

গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে এই প্রচারণা চালানো হবে।

নির্বাচন কমিশনের কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। একই সঙ্গে পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীকের অবস্থান নিয়েও আপত্তি জানিয়েছে দলটি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাদারীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ জন যাত্রী গুরুতর আহত হন। রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

২০২৪ সালের জুলাইয়ে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অনেক অস্ত্র হয়তো খাল-বিলে ফেলে দেওয়া হয়েছে। এ কারণেই সেগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

Logo